বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
সৌদি আরবে নির্যাতনের শিকার রেহেনাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ, যুবককে ৬ মাসের কারাদণ্ড সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ২৯ বছরের অপেক্ষার অবসান, কোম্পানীগঞ্জ হাসপাতালে প্রথম সিজারে পুত্রসন্তান জন্ম গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ। কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ। হবিগঞ্জে আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজের সামনে গাড়ির চাপায় শিশু নিহত। বানিয়াচংয়ে ইউপি সদস্যের নির্দেশে দখলকৃত সরকারি ভূমি এখনও দখলমুক্ত হয়নি! মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে।
Title :

অবৈধ ভাবে  ইউরিয়া সার গুদামজাতে বিএনপি নেতাকে জরিমানা!

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গুদামজাত করা ইউরিয়া সারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় বিএনপি নেতা কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান চালানো হয়। কামাল হোসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে এই অভিযান চালান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কামাল হোসেন নিজের মালিকানাধীন গুদামে ভেজাল ডিএপি সার তৈরি করে কৃষকদের মাঝে সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে তার মালিকানাধীন গুদামে জেলা প্রশাসনের তিনজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গে কৃষি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান চালান। অভিযান চলাকালে গুদামে ইউরিয়া সারের মজুদ পাওয়া যায়। তবে ভেজাল সার তৈরির কোনো আলামত পাওয়া যায়নি।
মজুদ সারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সহকারি উপ-পরিচালক সারমিন জুই ও আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম বলেন, কামাল হোসেন গুদামে ভেজাল ডিএপি সার তৈরি করে কৃষকদের মাঝে সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। তবে গুদামে সারের মজুদ পেলেও সেগুলো ভেজাল সার না। আমরা তাৎক্ষণিক পরীক্ষা করেছি। সারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এবং ইউরিয়া সার গুদামজাতকরণের দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, তাকে এক সপ্তাহের মধ্যে সারের কাগজপত্র দেখাতে বলা হয়েছে। এ ছাড়া সারের মান ঠিক আছে কি না পরীক্ষার করার জন্য গুদামে সংরক্ষিত সারের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews