1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

গোপালগঞ্জে পৃথক পৃথক অভিযানে পলিথিন জব্দ সহ জরিমানা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীকে ২৫হাজার জরিমানা করা হয়েছে। শনিবার {২৬ এপ্রিল} দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে ও শহরের বড়বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পারিচালনা করা হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচার মোঃ রাসেল মুন্সী বলেন, গোপন সংবাদ ছিল গোবরা গ্রামের মোঃ সুজন নিষিদ্ধ পলিথিন বাড়িতে মজুদ করে গোপালগঞ্জ শহরসহ বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ীদের সরবরাহ করে আসছে।এই সংবাদের প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিভিণ্ন সাইজের প্রায় ১ মেট্রিকটন পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও পলিথিন জব্দ করে নিয়ে আশা হয়েছে।পরে এসব ধ্বংশ করা হবে। অপর দিকে সংবাদছিল শহরের বড় বাজারে একটি পল্ট্রি ফিডের দোকানে প্রতিবস্তা গোখাদ্য (ভূষি ) ১৭৫০ টাকায় বিক্রি করার কথা থাকলেও সেটা বিক্রি করা হচ্ছে ২১৫০টাকায়।এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট