শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ। গোপালগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু। চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা।
Title :

দোয়ারাবাজারে বন্ধুর হাতে বন্ধু খুন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃ মনির উদ্দিন
প্রতিনিধিঃ দোয়ারাবাজার,সুনামগন্জ,

দোয়ারাবাজার উপজেলায় ৫০০ টাকার জন্য এক কিশোরের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন মিয়া অপর এক কিশোর নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাজার এলাকায় ঘটনাটি ঘটে। দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হোসেন মিয়া দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। অভিযুক্ত কিশোর একই গ্রামের মর্তুজ আলীর ছেলে হুসাইন(১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। এ সময় পূর্ব নৈনগাঁও গ্রামের কিশোর হুসাইন মিয়া(১৭) হোসেন মিয়ার কাছে টাকা চায়। টাকা দিতে রাজি না হয়ে হোসেন মিয়া দৌড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। ওই কিশোর হোসেন মিয়াকে ধরে পেটে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী দ্রুত হোসেন মিয়াকে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতককে আটক করতে আমাদের অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। অভিযুক্তকে আটক ও তদন্ত করলে সব কিছু জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews