1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১ টুংগীপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপন করেন এস এম জিলানী সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে অনিয়ম।  আজমিরীগঞ্জ পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় জনসেবা-ব্যাহত সমমনা আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন।

দিনাজপুরে জমিতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

দিনাজপুর জেলা প্রতিনিধি সাহারুল ইসলাম

জমিতে কীট নাশক ছিটাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওয়ারেশ আলী (৫৫) নামের এক কৃষক। নিহত কৃষকের বাড়ী ঘোড়াঘাট উপজেলার পালশা ইউপির ভাতশালা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। স্থানীয় ও তার পারিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে ধান ক্ষেতে কীটনাশক ছিটাতে যান। কিন্তু সন্ধা অতিবাহিত হওয়ার পরেও সে ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধা ৭টার দিকে স্থানীয়দের সহায়তার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই বাবলু মিয়া জানান, আমার বড় ভাই প্রচন্ড রোদে ক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়েছিলেন, হয়ত হিট স্ট্রোকে তিনি মারা যেতে পারেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক। তিনি বলেন প্রচন্ড রোদে কাজ করার সময় তিনি দুপুর থেকে সন্ধার মধ্যে যে কোন সময় হিট স্ট্রোক করে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে।
৫-৯-২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট