বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা। গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত । চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার।
Title :

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদুল ইসলাম
এর থেকে প্রাপ্ত তথ্য মতে মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম ,

গত ৩১ অক্টোবর ২০২৫ প্রাকৃতিক সৌন্দর্যের নগরী চট্টগ্রামের হোটেল সৈকতে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।

দেশের ৪৩টি জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৩০০ জন ডেলিগেট ও কাউন্সিলরের উপস্থিতিতে সম্মেলন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক।

উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্ মজিবুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ নির্বাচন কমিশনার মেজর (অবঃ) রতন দাশ বিটিএফও,মেজর (অবঃ) রফিক উদ্দীন বিটিএফও,সেকেন্ড লে. সিরাজুল ইসলাম বিএনসিসিও এবং আনোয়ার কামাল ভূলু বিওয়াইসিএফ কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা।সভাপতিত্ব করেন বিওয়াইসিএফ ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক কাউন্সিলের আহবায়ক শামীম আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সম্মেলন সদস্য সচিব ডাঃ এস. এম. মাসুম হান্নান।

অনুষ্ঠানের শুরুতে সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার আলম মিতুন ২০২৩-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।

সম্মেলনের মূল আকর্ষণ ছিল ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন। ৯৭ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে ৫১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।

ফলাফলে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি: আ.ন.ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক: মোঃ সারওয়ার আলম মিতুন

নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যরা আগামী দুই বছর দেশের যুব সমাজ ও ক্যাডেটদের উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এই সম্মেলন বিওয়াইসিএফ এর ইতিহাসে একটি সফল মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews