শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে আ.লীগ নেতা বদরুল করিম দুলাল গ্রেফতার। চুনারুঘাটের সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত। গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার
Title :

লালমনিরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ অনুষ্ঠিত! 

  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

লালমনিরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ অনুষ্ঠিত!

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

৯ দফা দাবিতে সারা দেশের ন্যায় লালমনিরহাটেও বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

শনিবার ( ৩ আগষ্ট) বেলা ১১ টার দিকে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর বাংলা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাফিজ চত্ত্বর এলাকা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হাফিজ চত্ত্বরে এসে অবস্থান নেয়। এর ফলে মহা সড়কের দুপাশে শতাধিক গাড়ী চলাচল প্রায় ২ঘন্টা বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবক এসেছেন। তাঁরা একসঙ্গে স্লোগান দিচ্ছেন। দু-একজন ছাতা আনলেও এক-তৃতীয়াংশ আন্দোলনকারী মাথায় পলিথিন বেঁধে বৃষ্টিতে বিক্ষোভ করছেন।

তবে এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোন তৎপরতা দেখা যায়নি । শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে লালমনিরহাট সদর উপজেলার মিশন মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাণারে শত শত ছাত্র রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলমান ছিলো।

এ সময় শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews