বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ।

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

এ কে আজাদ, সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ড্রিম সানসেটের সিলেট কেন্দ্রীয় শাখার আওতাধীন নতুন গোয়াইনঘাট উপজেলা শাখা আজ বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের অংশ হিসেবে আসরের নামাজের পর প্রায় ২০০ জন মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এর মধ্য দিয়েই নতুন শাখার মানবিক কার্যক্রমের সূচনা ঘটে।

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাহবুব চৌধুরী । এ সময় সংগঠনের সদস্যরা জানান, ড্রিম সানসেট একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য সমাজের অসহায়, গরিব ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো।

সংগঠনটি বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করবে। এর মধ্যে রয়েছে, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ,
পথ শিশু ও শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা,
অসুস্থ ও অক্ষম মানুষের চিকিৎসা সহায়তা,
এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক উদ্যোগে অংশগ্রহণ।

সংগঠনের সদস্যরা বলেন, আমাদের লক্ষ্য হলো সমাজের গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকতে পারি এবং আমাদের কার্যক্রম আরও এগিয়ে নিতে সক্ষম হই।

উল্লেখ্য, ড্রিম সানসেট ইতিমধ্যেই সিলেটের গোলাপগঞ্জে একটি শাখা পরিচালনা করছে। নতুন করে গোয়াইনঘাটে শাখা চালুর মাধ্যমে সংগঠনটি মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে।

সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে অবস্থান করেও স্বেচ্ছাসেবী ও আর্থিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করে তুলছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি দৃঢ় ভিত্তি তৈরি করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আশার আলো হয়ে ওঠে। ভবিষ্যতে সংগঠনটি আরও শক্তিশালী হয়ে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে এমন প্রত্যাশা সবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews