1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।   গোয়াইনঘাটে মালয়েশিয়া প্রবাসী জুবের আহমদ’র স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার আসামী গ্রেফতার। হবিগঞ্জে,১১ দলীয় জোটের জামায়েতের প্রার্থী কাজী মহসিন আহমেদ সমর্থনে প্রচারণা অনুষ্ঠিত। মোহনপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের মাথায় আঘাত পাংশায় বারোপল্লী মহাশ্মানে কালীপ্রতিমা ভাঙচুর শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান। মাধবপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলনে মোবাইল কোর্টে আড়াই লাখ টাকা জরিমানা। নরসিংদীর শিবপুরে ধানের শীষ মার্কার উঠান বৈঠকে ভোট চাইলেন আব্দুল্লাহ আল মামুন।

প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন- স্বরাষ্ট্রমন্ত্রী!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ অবস্থায় প্রধানমন্ত্রী মনে করলে দায়িত্ব থেকে সরে যাবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে এক প্রশ্নের জবাবে তিনি এমনটা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি পরিস্থিতি তৈরি হয়, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, তাহলে মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত রয়েছি।

তার দাবি, যেহেতু শিক্ষার্থীদের সব দাবি পূরণ হয়েছে, তাদের এই অসহযোগ আন্দোলনের দাবি তুলে নেওয়া উচিত।

তার মতে, দেশবিরোধী বিএনপি ও জামায়াতের ফাঁদে পা দিয়ে আন্দোলনকারীরা এখন আন্দোলনকে অন্য জায়াগায় নিয়ে যাচ্ছেন।

এ অবস্থায় আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা আন্দোলনকারীদের জন্য খোলা রয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আরও কোনো দাবি থাকলে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্দোলনকারীরা আলোচনা করতে পারেন।
সূত্র : বাসস!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট