বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

এম এ আকবর বিশেষ প্রতিনিধি
প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলায় গণশুনানি ছাড়াই এবং অযুক্তিকভাবে হারুয়ালছড়ি ইউনিয়নকে অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে “জনস্বার্থ রক্ষা নাগরিক কমিটি”-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ মুসা। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম. এ. কাশেম।
লিখিত বক্তব্যে হারুয়ালছড়িকে ফটিকছড়ির ইতিহাস, ঐতিহ্য ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলা হয়, “আমাদের ইউনিয়নের বুক চিরে প্রবাহিত ফটিকছড়ি খাল—যার নাম অনুসারেই পুরো উপজেলার নাম ‘ফটিকছড়ি’ হয়েছে। ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ হারুয়ালছড়িকে বিচ্ছিন্ন করা মানে আমাদের শিকড়কে ছিন্ন করা।

বক্তারা আরও জানান, হারুয়ালছড়ি ইউনিয়ন ফটিকছড়ি উপজেলা সদর থেকে মাত্র ৬-৭ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে নারায়নহাট ও দাঁতমারার দূরত্ব যথাক্রমে ১৫ ও ২০ কিলোমিটার। প্রশাসনিক, শিক্ষাগত, ব্যবসায়িক ও চিকিৎসাসহ সব কার্যক্রম দীর্ঘদিন ধরে ফটিকছড়ি সদরকেন্দ্রিক হওয়ায় এখানকার মানুষের সাথে সদর দপ্তরের সম্পর্ক গভীর ও বাস্তবভিত্তিক।
তারা প্রশ্ন তোলেন—যেখানে বর্তমান ব্যবস্থায় জনগণ সহজেই সেবা পাচ্ছে, সেখানে নতুন উপজেলায় অন্তর্ভুক্ত করে কেন অযথা দুর্ভোগ সৃষ্টি করা হবে?

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যথাযথ কোনো গণশুনানি ছাড়াই স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্তারা এক দফা এক দাবি তুলে ধরে বলেন, “হারুয়ালছড়িকে মূল ফটিকছড়ি উপজেলাতেই রাখতে হবে।

এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলনের পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণের কথাও ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলন শেষে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাস্টার মোহাম্মদ মুসার সভাপতিত্বে এবং ইলিয়াস সানি মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—নুরুল ইসলাম মেম্বার, মোহাম্মদ হাসান, সাগর চৌধুরী, মুফতি বোরহান উদ্দিন মোহাম্মদ শফিউ বশর, অ্যাডভোকেট ইয়াকুব আলী সিফাত, যতীন ত্রিপুরা, মাধব চক্রবর্তী, মামুন মেম্বার, ফরিদুল ইসলাম চৌধুরী, তৌফিক চৌধুরী, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন কাদেরী, পংকজ দে এবং এনাম উদ্দিন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews