1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ

হবিগঞ্জে এমপির বাসায় হামলা শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর অভিযোগ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্ট!

হবিগঞ্জে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে আজ রোববার বিকেলে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনার জের ধরে আন্দোলনকারীরা আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিলে তাঁরা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আবু জাহিরের বাড়িতে আশ্রয় নেন।

পরে আন্দোলনকারীরা বাসাটি ঘিরে ফেলেন।

 

বিকেলে সাড়ে পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীদের লক্ষ্য করে বাসা থেকে গুলি ছোড়া হয়। বাসার দিকেও ইটপাটকেল নিক্ষেপ করছিলেন আন্দোলনকারীরা।

 

এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত গুলিবিদ্ধ সাতজন হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী ও সরেজমিন দেখা গেছে, রোববার দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সামনে জড়ো হন। বেলা যত বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তেই থাকে। প্রায় দুই ঘণ্টা বৃন্দাবন কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থানের পর বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের কোর্ট মসজিদ এলাকায় পুনরায় জড়ো হন।

বেলা আড়াইটার দিকে তাঁরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়কের উত্তর দিকে চৌধুরী বাজার অভিমুখে রওনা হন।
এদিকে শহরের পৌর টাউন হলের সামনে আজ বেলা ১১টা থেকে অবস্থান নেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

এ সময় তাঁদের লাঠিসোঁটা, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হতে দেখা যায়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দুই থেকে তিন শ নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের উত্তর দিকে অগ্রসর হয়ে তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। গুলিতে ২০ থেকে ২৫ জন আহত হন। রণি (২৩), সায়েমসহ (২৬) পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিতে হাসপাতালে যান।

পরে আন্দোলনকারীরা আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিলে তাঁরা এমপি আবু জাহিরের বাড়িতে আশ্রয় নেন।

এরপর আন্দোলনকারীরা বাসাটি ঘিরে ফেলেন।

 

এ সময় তাঁদের লক্ষ্য করে বাসার ভেতর থেকে গুলি ছোড়া হয়। বাসার দিকেও ইটপাটকেল নিক্ষেপ করছিলেন আন্দোলনকারীরা। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন!

কয়েকজন শিক্ষার্থী বলেন, তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়কের তিনকোনা পুকুরপাড় এলাকা অতিক্রমকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের লোকজন তাঁদের উদ্দেশ্য করে গুলি চালান।

এতে তাৎক্ষণিক অর্ধশত আহত হন বলে এই ছাত্ররা দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট