1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি

সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরে আটক!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরে আটক

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের দিকে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

এখন পর্যন্ত জানা যাচ্ছে— শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন জুনাইদ আহমেদ পলক।  তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারত পালানোর পর থেকেই খোঁজ ছিল না পলকের। তিনি দেশে আছেন না কি বিদেশে পালিয়েছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।

 

গত সোমবার (৫ আগস্ট) তাঁর ব্যক্তিগত সহকারী গণমাধ্যমকে বলেন, রোববার (৪ আগস্ট) রাতের পর থেকে পলকের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না।

 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংড়ায় জুনাইদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

এদিন বিকেল ৪টা নাগাদ সিংড়া উপজেলা সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন জ্বালিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট