বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

মোঃ মাহবুবুর রহমান (টিপু) কালীগঞ্জ(ঝিনাইদহ)থেকে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শত হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কস্থ ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান নাহিদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ ফরিদ উদ্দিন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর সহকারী অধ্যাপক ডা. ইফতেখারুল আলম শিবলী এবং রফি উদ্দিন অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী রাশেদিন হাসান রুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকালে অতিথিরা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।
ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, ২০১৭ সাল থেকে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশন এই অঞ্চলের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসা সেবাসহ নানা উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছে।
ঈদ সামগ্রীর প্যাকেটে সেমাই, চিনি, দুধসহ ঈদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছিল। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের ঈদ উদযাপনে বড় সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews