1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি

গাজীপুরে দুই থানা ছেড়ে পালিয়েছে সকল পুলিশ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

 

গাজীপুর প্রতিনিধি !

 

শেখ হাসিনার পদত্যাগের খবরে গাজীপুরে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু রাস্তায় নেমে এসে উল্লাসে মেতে উঠে। এ সময় বিক্ষুব্ধরা থানা, কারাফটক, মেয়র ভবন, সাবেক এমপিসহ কয়েকজন যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এর আগে সোমবার সকালে কর্মকর্তাসহ গাজীপুরের দুই থানার সব পুলিশ পালিয়ে যায়।

জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে দলে দলে গাজীপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তা নেমে আসে। তারা বিভিন্ন স্লোগান দেয়!

এক দল বিক্ষুব্ধ লোক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা, সাবেক এমপি ইকবাল হোসেন সবুজের বাসভবন ও কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের প্রধান ফটক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের প্রধান ফটকে হামলা চালায়।

এছাড়া আগুন ধরিয়ে দেওয়া হয় গাজীপুরের মেয়র জায়েদা খাতুনের বাসভবন, গাজীপুর মহানগর আওয়ামী লীগ যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল ও যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের বাড়িতে।

মেয়র জায়েদা বাড়ির জিনিসপত্রও লুট করে নিয়ে যায় একদল যুবক।

এদিকে সোমবার সকালেই থানা অরক্ষিত রেখে ওসি, পরিদর্শক, উপ-পরিদর্শকসহ কালিয়াকৈর ও জয়দেবপুর থানার সব পুলিশ সদস্য পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট