1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ

গোপালগঞ্জ বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার ১৩ আগস্ট বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম, সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন রাতুল ত্রিপুরা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি,

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনূর আক্তার, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাসেদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান, আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে.এম বাবর, জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মঈন উদ্দিন খান সিফাত, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম, জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত, প্রসূন মন্ডল, সৈয়দ আকবর, মিজানুর রহমান মানিক,

বিএম জুবায়ের হোসেন, জয়ন্ত শিরালী, কে এম সাইফুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র নাথ বাড়ৈ মণি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় জেলা প্রশাসনে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের আন্তরিক প্রচেষ্টায় এ পরিস্থিতি ভবিষ্যতে আরো ভালো করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট