1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

রামপালে  সাঈদী ও আন্দোলনরত শহীদদের মাগফিরাতে  দোয়া অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বিশ্ববরেণ্য আলেমে দিন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহ ও  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে   গতকাল বুধবার(১৪ আগস্ট) সন্ধ্যার পরে বাগেরহাটর  রামপাল শ্রীফলতলা নতুন মোড় জামে মসজিদে , রামপালে যুব সমাজ কর্তৃক আয়োজিত   আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ আব্দুর রহমানের  সভাপতিত্বে  ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামপাল উপজেলা শাখার সভাপতি  আসাদুজ্জামান আসাদ।
আরও উপস্থিত ছিলেন,হাফেজ মামুনুর রশিদ,সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা সাব্বির রহমান , আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শেরওয়ান হোসেন প্রমুখ।আলোচনায় বক্তারা বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর,মৃত্যুর জন্য যারা দায়ী তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনতে হবে, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল   নিহত শহিদদের পরিবারকে সরকারিভাবে অনুদানের ব্যবস্থা করতে হবে,আহতদের  সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে,অতি দ্রুত খুনিদের  বিচার করে ফাসি   কার্যকর করতে হবে।
অনুষ্ঠানে কুরআনা তেলাওয়াত করেন হাফেজ মামুনুর রশিদ। দোয়া ও আলোচনা মাহফিল শেষে উপস্থিত সবাইকে তাবারকের ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট