1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ

পার্বতীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

 

 

নিরানন্দ রায়, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৯ (আগষ্ট) সোমবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল আজিজ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতায় অংশ নেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ. জেড. এম মেনহাজুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোকলেছুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন সাদো ও শরিফুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি প্রিন্স। আরও অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট