1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ

লালমনিরহাটে স্বামীর অণ্ডকোষ চেপে হত্যার দায়ে স্ত্রী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলায় ইসমাইল হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী ইতিমনিকে (৩০) আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে এঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে।
আটক নিহতের স্ত্রী ইতিমনি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি পূর্বপাড়া গ্রামের জগদীশ চন্দ্র’র মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিগত ১২ বছর পূর্বে প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মায়া রানী থেকে ইতিমনি নাম ধারণ করে ইসমাইল হোসেনকে বিবাহ করেন। বিয়ের কয়েক বছর পর থেকে আবারও ইতিমনি পূর্বের ধর্মীয় এক যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন জনের কাছে টাকা ঋণ করতে থাকে এবং পরকীয়া প্রেমিকের কাছে জমা করেন। সেই ঋণ পরিশোধ করতে আবার নিজ স্বামী ইসমাইলকেই চাপ দিতে থাকে। এতে চরমভাবে তাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ওই ঋণের টাকা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ইতিমনি প্রথমে তার স্বামী ইসমাইলকে দা দিয়ে আঘাত করে। ইসমাইলের আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে আপোষ করে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় স্বামীর অণ্ডকোষ হাত দিয়ে চাপ দিয়ে (গোপনাঙ্গ) ধরলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে ইতিমনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই থানা পুলিশ ইসমাইলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, ইতিমনি পরকীয়া করত সেটাতে বাধা দেয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, নিহতের স্ত্রী ইতিমনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট