1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ থেকে।
মোঃ মাহাবুবুর রহমান।

ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ও জামাল ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

কোলা-হাইস্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের নেতা বাদল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এদেশে বসবাসকারী সবার পরিচয় আমরা বাংলাদেশি। অতি প্রাচীনকাল থেকে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। কিন্তু বর্তমানে গা ঢাকা দেওয়া আওয়ামী লীগের দুষ্টু প্রকৃতির নেতারা দূর থেকে এ সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু সবচেয়ে বড় সত্য, বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আর অন্য সময় তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা মানুষ আজ ভালোভাবে বুঝে গেছে। তাছাড়াও বিগত আওয়ামী আমলের সময়ে চারপাশে তাকালে তারই প্রমাণ মিলছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পেছনের দরজা দিয়ে খুনি আওয়ামী লীগের ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সবাই মিলেমিশে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসলে এবং তার প্রমাণ মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জবেদ আলী, গোলাম সরোয়ার মোল্যা, শুকুর আলী, জাফর ইকবাল, জলিল রানা, তিথি রানী ভদ্র, সুজন কুমার ঘোষ, অশ্বিন বিশ্বাস ও ইউপি সদস্য দিলীপ বিশ্বাস প্রমুখ।

পরে দুপুরে গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট