1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ।

রামপালে প্রাচীন মাধ্যম পট গানে বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল(বাগেরহাট) সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে সাধারণ মানুষের বাস্তব জীবনে ঘটে যাওয়া বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরা হচ্ছে প্রাচীনতম মাধ্যম পট গানের আয়োজনের মাধ্যমে, এ পটগান থেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষা নিচ্ছেন গ্রামের শিশু, কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষেরা। এতে জানছেন বাল্য বিবাহ না করার সুফল সম্পর্কে,
এমন আয়োজন সমাজে বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহলের নাগরিকেরা। ইয়ুথ এম্পাওয়ার্ড প্রজেক্ট কতৃক আয়োজিত, উত্তরণ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড়, রামপাল সদর, বাইনতলা, রাজনগর ইউনিয়ন, গৌরম্ভা ইউনিয়ন, হুড়কা ইউনিয়ন, মল্লিকেরড় ইউনিয়ন সহ ১০টি ইউনিয়নে মোট ২৮টি পট গানের আয়োজন করা হয়েছে।
ফুলপুকুর বাজারে পট গানের শো দেখে মোঃ নুরুল ইসলাম নামে এক বৃদ্ধ বলেন, ‘আমরা ছোট থাকতে এমন পট গান দেখেছি। এরপর আজ ও আর দেখি নাই, এ গানের মাধ্যমে বাল্যবিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে।
জয়নগর বাজারে পট গানের শো শেষে জয়তী রাণী নামে ১(এক) দর্শক বলেন, নানা বয়সী ছেলে- মেয়েরা পট গান দেখেছে। এখান থেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে তারা জানছে এবং সচেতন হচ্ছে। নিসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ।
প্রত্যেকটি পট গানে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় জনগণের মতে, পট গান একটি অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় মাধ্যম যা সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে আসছে। উদ্যােগ নেওয়া সংস্থাটি এই মাধ্যমটিকে ব্যবহার করে সমাজের একটি গুরুতর সমস্যা নিয়ে সকলের মাঝে সচেতনতা তৈরিতে সফল হচ্ছে।
এ অনুষ্ঠানের আয়োজক উত্তরণের প্রজেক্ট ম্যানেজার মালোবিকা বিশ্বাস জানান, বাল্যবিবাহ সম্পর্কে প্রত্যান্ত গ্রামীন মানুষদের সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে যাতে করে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ এই ধরনের সামাজিক সমস্যাগুলি সম্পর্কে সচেতন হতে পারে,তাই আমরা চাই একটি সুন্দর সমাজ গড়ে উঠুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট