1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট,কোম্পানীগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। মাজার ভাঙ্গার সময় যুবক গ্রেফতার। ঘোড়াঘাটে ঘন কুয়াশা কাটতেই বোরো চারা রোপণে ব্যস্ত কৃষক। হবিগঞ্জের যশের আব্দায় ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫। গোয়াইনঘাটে সদর ইউনিয়নের এক তরুনের আত্মহত্যা ঘোড়াঘাটে অটো ছিনতাইকারী গ্রেপ্তার। ১১ দলীয় ঐক্য জোটের,৫, আসনের, প্রার্থী, এবিএম সিরাজুল মামুন এর সাংবাদিক সম্মেলন। কলাবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে এস এম জিলানীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। বাহুবল ব্যাবসায়ীর বাড়ীতে হামলা স্বর্নালংকারসহ নগদ টাকা লুট, নারীসহ ২ জন আহত। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তি পূর্ণ ভোটগ্রহন সম্পন্ন

ভালুকায় সরকার পতনের মাসপূর্তিতে পালিত হলো ‘শহীদি মার্চ’ কর্মসূচি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে শহীদদের স্মরণে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় ও ‘শহীদি মার্চ’ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

‘শহীদি মার্চ’ টি শেখ মুসফিক আহমেদ অপূর্ব এর নেতৃত্বে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ভালুকা বাস স্ট্যান্ড স্মৃতিসৌধে গিয়ে সমাপ্ত হয়,
‘শহীদি মার্চ’ এ শিক্ষার্থীরা “দিল্লি না ঢাকা? ঢাকা,ঢাকা” সহ নানা ধরনের রূপক স্লোগান দিয়ে এগিয়ে যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন তীর্থ সরকার,কামরান সাইদ সিয়াম,অরন্য সরকার উৎস, শেখ রামিম রূদ্র,টি এ জুথি,সুমাইয়া তাসনিন,ইরাম,শ্রাবণ,জিহাদ,সজিব,শাহজামান,রাহিম,তাফি সহ ভালুকার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য যে, আন্দোলনের শুরুটা হয়েছিল কোটার বিপক্ষে মেধার দাবি নিয়ে,এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোড় নেয় নানা ধরনের শ্রেণীগত এবং প্রতীকি আন্দোলনে, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করার সাথে সাথেই এ আন্দোলন হয়ে উঠে এক দফার সরকার পতনের আন্দোলন,সে আন্দোলনে সরকার পতনের মাধ্যমে ছাত্র জনতা সফলতা অর্জন করেন।

ছাত্র জনতার অভ্যুত্থানে একমাস পুরন হয়েছে গতকাল বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর, সারা দেশের ন্যায় ‘শহীদি মার্চ’ এ অংশগ্রহণ করেছিলেন ভালুকার শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট