বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গোয়াইনঘাট,কোম্পানীগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

মারুফ আহমদ
স্টাফ রিপোর্টার দৈনিক খবরের কন্ঠ পত্রিকা
গোয়াইনঘাট,সিলেট।

সিলেট, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ : বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তিনি তৃণমূল থেকে ওঠে আসা একজন রাজনীতিবিদ। ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর। সে সময় নগর উন্নয়ন কমিটির সভাপতি এবং তৎকালীন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের উন্নয়নের অন্যতম সহযোগী ছিলেন। এরপর ২০১৩ সাল থেকে টানা দু’বার সিলেট সিটির মেয়র নির্বাচিত হন। এবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেন আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।
গতকাল শুক্রবার বাদ জুমা নিজ বাসায় গণমাধ্যম কে দেয়া এক সাক্ষাৎকারে আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। মানুষ যে বিপুল সমর্থন দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন, এই ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই।

তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবো-তিন উপজেলার জনগণ যেটার ওপর বিশ্বাস করে আমার ওপর আস্থা রেখে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাদের সেই চাওয়া যেন পূরণ করতে পারি। তাদের চাওয়া-রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, গীর্জা, শ্মশানঘাট, গ্যাস, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ সৃষ্টি করা এবং শ্রমিকদের নানা সমস্যার সমাধান করা। এই উদ্দেশ্যেই তারা আমাকে ভোট দিয়েছেন। আমি শপথের পরে আমার নির্বাচনি এলাকার জনগণকে নিয়ে বসে অগ্রাধিকারভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এরপর আমাদের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ।

সিলেটের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেট বিভাগে আমার দল থেকে ১৮ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমরা একত্রে বসে সিলেটের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা ঠিক করবো।
তিনি আরও বলেন, আমার দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেকে হাফ-সিলেটি দাবি করেছেন। তিনি আমাদের সিলেটের জামাই। সিলেটের মানুষ তাঁকে সম্মান দেখিয়ে একযোগে ধানের শীষে ভোট দিয়েছে। তারা দীর্ঘদিনের বঞ্চনার অবসান চায়। আমরা সেই আশা ও পরিকল্পনা নিয়ে সিলেটকে এগিয়ে নিতে কাজ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews