1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত। 

ভিক্ষা চাইতে গিয়ে প্রাণ গেল ভিক্ষুকের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

 

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাওয়া এক নারী ভিক্ষুক (আমেনা বেগম-৫০) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ ১৬/৯/২৪ইং রোজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মানিক মিয়াকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।

নিহত আমেনা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার মো. বজলুল রহমানের স্ত্রী।
আটক (ঘাতক) মানিক মিয়া বিজয়নগর উপজেলাস্থ সিঙ্গারবিল ইউনিয়নের মোল্লা মিয়ার ছেলে।
এ ব্যাপারে বিজয়নগর থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে গিয়ে এক নারী ভিক্ষুক সাহায্য চান। সে সময় মোল্লা বাড়ির মানিক মিয়া ভিক্ষুককে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন। এতে তিনি প্রতিবাদ করলে মানিক মিয়া ঘরে থাকা দা দিয়ে ওই নারীর গলায় কোপ দিলে ঘটনাস্থলেই ঐ নারী ভিক্ষুকের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক মানিক মিয়াকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট