রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অনৈতিক কর্মকান্ডে দায়ে ৪ নারী পুরুষ আটক। বাহুবলে র‍্যাবের অভিযানে ডাকাত দলের মূলহোতা লাল মিয়া গ্রেফতার। ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে ।
Title :

শ্রীপুরে বিএনপির নেতার সঙ্গে ইউপি চেয়ারম্যানের সংর্ঘষ!

  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

রুহুল আমিন সুজন-গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগ ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতার সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটেছে এতে আহত-৬ জন। রোববার (২২শে সেপ্টেম্বর) সকালে শ্রীপুর উপজেলা ১ নং মাওনা ইউনিয়ন পরিষদ চত্বর এলাকাতে এ হামলার ঘটনা ঘটে।
এতে শামীম মোড়ল সমর্থকের ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীম মোড়ল (৫৮),আনোয়ার হোসেন,শ্যামল মোড়ল(২৬) জিহাদ মোড়ল,নাহিদ, ইমরান হোসেন সহ অনেকেই আহত হন।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এক জন গ্রামপুলিশও আহত হন তাকে সাধারন চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম মোড়ল দুপুরে চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য ইউপি-কার্যালয়ে গেলে চেয়ারম্যানের সাথে শামীম মোড়লের বাগবিতণ্ডা হয়।এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের লোকজন শামীম মোড়ল সহ তার লোকজনের ওপর হামলা চালায়।এতে ৬ জন আহত হয়েছেন।আহতদের রক্তাক্ত দেহ রাস্তায় পরে থাকতে দেখে বারতোপা বাজারস্থ লোক জন চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে।পরে শামীম মোড়ল এর সমর্থক ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান এর বাড়িতে হামলা চালাতে গেলে চেয়ারম্যানের একটি প্রাইভেট গাড়ি ভাঙচুর করা হয় এবং শামীম মোড়লের সমর্থকদের ৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় চেয়ারম্যান সমর্থক লোকজন।
উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় অত্র ইউনিয়নের জনগণ শংকিত।
এ সংবাদ লেখা পর্যন্ত শ্রীপুর মডেল থানায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews