বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে র‍্যাবের অভিযানে ডাকাত দলের মূলহোতা লাল মিয়া গ্রেফতার। ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে । গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান। বাহুবলে পুটিজুরিতে অবৈধ বালু উত্তোলনে, যুবকের এক বছরের কারাদণ্ড । মোহনগঞ্জে এডহক কমিটির সভাপতি বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর মাধবদীতে ডাকাতের কুপে এক ব্যক্তি  নিহত। নেত্রকোনার মোহনগঞ্জে মন্দিরে মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি। বাগেরহাটে বনফুল সমবায় সমিতির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন। কৃষকের সুবিধার্থে খাল খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান।
Title :

বাহুবলে র‍্যাবের অভিযানে ডাকাত দলের মূলহোতা লাল মিয়া গ্রেফতার।

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবলে র‍্যাবের অভিযানে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা লাল মিয়া কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

সোমবার (২১ জুলাই) দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সকালে বাহুবল উপজেলার চেরাগআলী ফিলিং স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা লাল মিয়া (৩৯)-কে গ্রেফতার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, গ্রেফতার লাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা, ৭টি চুরি ও দস্যুতার মামলা ছাড়াও একাধিক মারামারি ও মাদক মামলা রয়েছে।

এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার তিনি আসামি। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, হবিগঞ্জসহ সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ডাকাতি ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews