শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা! গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২! মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ,
Title :

রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপে পেট্রোল বোমা’ নিক্ষেপ আটক ৩!

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তাঁতীবাজার এলাকায় একটি পূজামণ্ডপ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে বোমাটি বিস্ফোরণ ঘটেনি বলে জানিয়েছি পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তাঁতীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

পেট্রোলবোমা ছুঁড়ে পালিয়ে যাওয়ার সময় আটকের চেষ্টা করলে কমপক্ষে চারজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- আকাশ (২৩), মো : হৃদয় (২৩) ও মো: জীবন (১৯)।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে আসল ঘটনা জানার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews