1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট

বকশীগঞ্জে নাশকতা মামলায় গ্রেফতার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

 

বকশীগঞ্জ( জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের আরো এক নেতা কে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৫) অক্টোবর দিবাগত রাতে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া থেকে গ্রেফতার করে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন জামালপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য গাজী আমানুজ্জামান । এর আগে ২ অক্টোবর ৬ জন আওয়ামীলীগের নেতাকর্মীকে গ্রেফতার করে জামালপুর কোর্ট পাঠানো হয়।
জানাযায়,আনিসুজ্জামান বাদি হয়ে ১৩৯ নাম উল্লেখ করে নাশকতা মামলা দায়ের করেছেন । এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ২ থেকে ৩ শত জনকে। এছাড়াও গাজী আমানুজ্জামান নামে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেম বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম,সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া প্রমূখ।
এছাড়াও এক ওয়ারেন্টের আসামি গ্রেফতার করে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে। বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। ১৩৯ নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০/৩০০ জনের এই মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট