1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত। নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন। জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও।

কালিয়াকৈরে ঘুমন্ত স্ত্রী ও শাশুড়ির গায়ে আগুন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

মোঃ আরিফ হোসেন
জেলা বিশেষ প্রতিনিধি

কালিয়াকৈর থানার রতনপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার ফুলজান ও তার মেয়ে মোর্শেদা বেগম। গত ৫ বছর আগে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সদর এলাকার তানভীর আহমেদ এর সাথে। কিছুদিন যাবৎ সংসার ও করেন তারা। বিগত কয়েক মাস ধরে তাদের মধ্যে আর বনিবনা হচ্ছিল না। পারিবারিক কলহের জের ধরে তারা আলাদা থাকতেন। ঐ পরিবারিক দ্বন্দ্ব ও কলহের সূত্র ধরে মোর্শেদা তানভীর আহমেদ কে তালাক দেন। তালাক খবর পেয়ে তানভীর আহমেদ গত ১৬ অক্টোবর বুধবার মোর্শেদার ভাড়া বাসায় এসে জানালা দিয়ে পেট্রোল দিয়ে মা মেয়ের গায়ে আগুন দিয়ে বাহিরের থেকে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। মা ও মেয়ের চিৎকার শুনে আশে পাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউট এ পাঠিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৮ অক্টোবর সকাল ১০ ঘটিকায় মোর্শেদা বেগম ও রাত ৮ ঘটিকার সময় মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ জানান পারিবারিক কলহের জের ধরে তানভীর আহমেদ তার স্ত্রী ও শাশুড়ির গায়ে আগুন দিয়ে বাহিরের থেকে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। তাঁকে গ্রেপ্তার এর চেষ্টা চলছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট