বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর।

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

পলাশ চন্দ বিশ্বাস, জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ

গোপালগঞ্জ প্রধান ডাকঘর জেলা সদরে অবস্থিত জেলার প্রধান ডাক যোগাযোগ কেন্দ্র। এটি ডাক অধিদপ্তর, বাংলাদেশের অধীনে পরিচালিত এবং এর পোস্ট কোড ৮১০০ প্রধান ডাকঘরটি চিঠিপত্র, পার্সেল, মানি অর্ডার এবং ডাক জীবন বীমাসহ বিভিন্ন ডাক ও আর্থিক সেবা প্রদান করে । বর্তমানে জনবল সংকটের কাটিয়ে সেবা গ্রহণে কিছুটা গতি বৃদ্ধি পেয়েছে লক্ষ্য করা গেছে।
একুশ শতকে এসে তাল মিলিয়ে ভালোই সেবা দিচ্ছে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। প্রযুক্তির প্রতিযোগিতার দৌড়ে অনেকটা এগিয়েছে এই ডাকঘর। গোপালগঞ্জ ডাকঘর যোগাযোগের একমাত্র মাধ্যম। চিঠি, পণ্য পার্সেল, টাকা পরিবহনে একমাত্র ভরসাস্থল । এই জিপিও কার্যালয় আছে টেলিগ্রাম করার ব্যবস্থানও। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ডাকঘরটি এখন দাপটের সহিত জনগুরুত্বপূর্ণ ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানটি হিসেবে চিহ্নিত হয়েছে। জনবল সংকট কাটিয়ে সেবার মান বৃদ্ধি করেছে ।

পোস্ট অফিসে পদ রয়েছে মোট ৩৮টি। এর মধ্যে বেশিরভাগ পদে লোক নিয়োগ হয়েছে । অবশিষ্ট শূন্য পদ পর্যায়ক্রমে নিয়োগের প্রক্রিয়া চলছে । পোস্টমাস্টার, সহকারী পোস্টমাস্টার, এপিএম, একাউন্ট অপারেটর, জুনিয়র হিসাব রক্ষক, অফিস সহায়ক, গার্ড, সুইপারসহ প্রায় সব পদ পূরণের মাধ্যমে জনবল সংকট অনেকটাই দূর হয়েছে। পরিবহন সংকট ও দূর হয়েছে । ভাঙাচোরা চেয়ারের পরিবর্তে মানসম্মত আবাসনের সুবিধা নিশ্চিত করা হয়েছে ।
দুগ্ধ পোষ্য শিশুদের মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং রুম, পরিচ্ছন্ন শৌচাগার ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
সরজেমিন পরিদর্শন কালে রানার সৌম্য সরকার বলেন, আমরা বর্তমানে জনবল সংকটসহ
আবাসন সমস্যা সমাধান করে গ্রাহকদের কাঙ্খিত সেবা দেওয়ার জন্য এগিয়ে চলেছে গোপালগঞ্জ প্রধান ডাকঘর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews