বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত।

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় হাট-বাজার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ৫৯৫/৬৭) উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঘোড়াঘাট পৌর সদরের প্রধান প্রধান সড়ক, শহীদ মিনার, বাস স্ট্যান্ড এবং গাইবান্ধা মোড় প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন অফিসের সামনে এসে শেষ হয়।
র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতি জনাব মোঃ দুঃখু মিয়া বলেন
শ্রমিকদের অধিকার ও মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
সভাপতি: জনাব মোঃ আমিরুল ইসলাম কাজ
সহ-সভাপতি: জনাব মোঃ দুঃখু মিয়া
সাধারণ সম্পাদক: জনাব মোঃ রফিকুল ইসলাম
এছাড়াও অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিশেষে উপস্থিত সকল শ্রমিকের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে শ্রমিকদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews