1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত। 

চট্টগ্রামে গভীর রাতে হঠাৎ আওয়ামী লীগের মিছিল!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদন মীর দুলাল – সুত্র- বাসস-

 

চট্টগ্রামে শেখ হাসিনা সরকারের পতনের আড়াই মাস পর হঠাৎ মিছিল করেছে আওয়ামী লীগ। শুক্রবার (১৮ অক্টোবর) দিনগত রাত পৌনে ১টার দিকে নগরীর কোতোয়ালি থানার জামালখান এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী হঠাৎ মিছিল করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ কয়েকজন মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ বয়সী।

কয়েকটি মোটরসাইকেলযোগে তারা জামালখান মোড় এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে চলে যান।

মিছিলের কিছু ফুটেজ রাতেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়।

সেখানে লেখা হয়,
চট্টগ্রামে জয়বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ।

অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।

এদিকে মিছিলের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ।

তিনি বলেন, খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য শহীদের রক্তরঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) বিকেল তিনটায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে।

দলমত নির্বিশেষে সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে পুনরায় নেমে আসার আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট