1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত। 

কপোতাক্ষের ভাঙ্গনে পাইকগাছার সাথে বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ বিছিন্নের আশংকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি -:

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গনে দরগামহল,রামনাথসহ ৫ টি গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে। যেকোন  মুহুর্তে দরগামহল ও রামনাথপুর সংলগ্ন পিচের রাস্তা ভেঙ্গে পাইকগাছার সাথে খুলনাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার  আশংকা করছে সর্বসাধারণ।

সরজমিনে গেলে সস্থানীয়রা জানান, উপজেলার কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ের দরগামহল,রামনাথপুর, হবিবনগর মালত,আগড়ঘাটা গ্রাম। আগড়ঘটা বাজার দর্গামহল রামনাথপুর কাটাখালী পুজামন্ডব পর্যন্ত কপোতাক্ষ নদে ভাঙ্গন অব্যহত রয়েছে। ইতোমধ্যে হাবিনগর,দরগামহল,ও রামনাথপুর গ্রাম প্রায় সম্পুর্ণ বিলীন হয়ে গেছে। অবসষ্ঠিত নদের ধার দিয়ে থাকা খুলনা-পাইকগাছা প্রধান সড়কের পাশে অস্থায়ী বসবাসকারী ২১ টি পরিবার চরম হুমকির মুখে বলে জানান স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল মজিদ। স্থানীয়রা জানান,যেকোন মুহূর্তে পিচের প্রধান সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে গেলে পাইকগাছাসহ দক্ষিণ অঞ্চলের সড়ক পথে যাতয়ত বন্ধ হয়ে পড়বে এমন আতংকে এলাকাবাসী।

জানা যায়,ইতোমধ্যে বিলীন হয়ে গেছে প্রায় ৫হাজার পরিবার, রামনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অগ্রদুত সংঘ,হমালোপাড়া পুজা মন্ডব, মাজার,বাজারসহ ঐতিহাসিকদর্গামহল জামে মসজিদ। খুলনা-পাইকগাছা প্রধান সড়কের পরিবর্তন ঘটেছে দুবার।

অতি সম্প্রতি স্থানীয় সৈয়দ রুহুল আমিন, রুস্তম আলী গাজী,  আব্দুল জব্বার সরদার, শেখ আরিফ হোসেন সাধন বিশ্বাসদের ২৫-৩০টি পরিবারের একাংশ নদীগর্ভে চলে গেছে।  বর্তমান তাদের অসহায়ত্বের মধ্যে নির্ঘুম রাত-দিন কাটছে।উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ। সড়ক ও জনপদ বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের নিকট চিঠির মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রেরকঃ
মোঃ শফিয়ার রহমান
উপজেলা প্রতিনিধি
পাইকগাছা খুলনা
০১৭১১-৩৩৩১৯৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট