মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতি গ্রেফতার। গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার। শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব। রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার।
Title :

হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাতে হত্যায় যুবক গ্রেফতার!

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামে নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি মো. মান্না মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সাভার মডেল থানার ঝাউচর বাজারে অভিযান চালিয়ে মান্নাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মান্না জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।

গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ২৪ অক্টোবর হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার মান্না মিয়াকে পূর্ব বিরোধের জেরে মাটিতে ফেলে মারধর করেন।

মান্না পালিয়ে যেতে চাইলেও তারা তাকে ধাওয়া করেন। এ সময় মান্না তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পান্নাকে আঘাত করে জখম করেন।

পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় পান্নার মৃত্যু হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, মান্না মিয়াকে পান্না আক্তার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews