1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি

গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রাশেদা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন রাশেদা বেগম। তিনি ওই ইউনিয়নের ৭,৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচীত মহিলা মেম্বার। গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট ইউনিয়নের সচিব এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার, সাধারন মেম্বাররা বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে রেজুলেশন করে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব অর্পন করেছেন বলে রাশেদা বেগম জানিয়েছেন। তিনি আরও বলেন, ইউনিয়নের নির্বাচীত চেয়ারম্যান হাদিউজ্জামান মোল্লা জাবেদকে গত ৯ নভেম্বর বিকালে চন্দ্রদিঘলিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলার আসামী হয়ে বর্তমানে গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। তার অবর্তমানে ইউনিয়ন পরিষদের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রয়োজন দেখা দিলে অপরাপর মহিলা মেম্বার, সাধারন মেম্বার ও সচিব মিলে ইউনিয়ন পরিষদ আইনের আওতায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব অর্পন করেন। আমি ন্যায় ও সততার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট