1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

গোপালগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে লাইনম্যান নিহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আজাহারুল ইসলাম (৩০) নামে এক লাইনম্যান নিহত হয়েছে। নিহত ওই লাইন ম্যানের বড়ি খুলনা জেলার ডুমুরিয়া এলাকায়। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে পল্লীবিদ্যুত লাইনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুত লাইন চালু হয়ে যায়। এসময় ওই লাইনম্যান বিদ্যুতায়িত হয়ে সমস্ত শরীর পুড়ে মারাত্মক আহত হয়।

পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবতাব জিলানী ওই লাইন ম্যানকে মৃত্য ঘোষনা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার রহমান বলেন, লাইনম্যান আজাহারুল ইসলামের যেখানে কাজ করার কথা ছিল সেখানে লাইন শাট ডাউন দেওয়া ছিল। কিন্তু তিনি ওই কাজটি শেষ করে পাশের একটি লাইনে কাজ করছিল। তবে ওই কাজটি করার ব্যাপারে সে অফিসকে জানায়নি, এমন কি তার সাথে থাকা সুপার ভাইজারকেও না বলে একটি চালু লাইনে কাজ করছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট