1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
খানপুর মানবকল্যাণ সংস্থার পক্ষ থেকে, অসহায় হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ, নিরাপত্তাহীনতায় উত্তাল গোয়াইনঘাট: অপহরণ ও গ্যাং দৌরাত্ম্যের বিরুদ্ধে মানববন্ধন! হবিগঞ্জে র‍্যাবের অভিযানে সানজিদা হত্যা মামলার আসামি গ্রেফতার। গোয়াইনঘাটে দীঘি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব, জনমনে প্রশ্ন ও হতাশা। যৌতুক নির্যাতনে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার ঘোড়াঘাটে বসতবাড়িতে ভয়াবহ আগুন: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা। তেল বাজার থেকে উধাও এবং জ্বালানি তেলে নৈরাভোজ্যজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে ১১দলীয় ঐক্যের লিফলেট বিতরণ। হবিগঞ্জের কালীগাছতলায় সেনাবাহিনীর অভিযানে চাঁদা উত্তোলনের দায়ে ৩জন আটক। কাকাইলছে মাহতাবপুরের রাস্তার বেহাল অবস্থা,পাকাকরণের দাবি এলাকাবাসীর।

বশেমুরবিপ্রবির নিরাপত্তা কর্মকর্তাকে সেনাবাহিনীর নিকট হস্তান্তর! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মারধোরের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, বশেমুরবিপ্রবির নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ফেসবুকে আন্দোলন বিরোধী বিভিন্ন পোস্ট দেয়ার অভিযোগ আনা হয়। তাছাড়া গত ২৪ অক্টোবর দালাল উল্লেখ করে তার রুমের তালা ভেঙে দরজা উন্মুক্ত করে দেয় শিক্ষার্থীরা। এই ঘটনার পর থেকে ওই নিরাপত্তা কর্মকর্তা  ছুটি নিয়ে বাইরে ছিলেন। এছাড়া তিনি  ঢাকায় একটি হত্যা মামলারও আসামি  বলে জানা যায়। সে মামলা থেকে নাম কাটিয়ে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কাজে যোগদান করেন তিনি। খবরটি জানাজানি হলে তাকে শিক্ষার্থীরা আটক করে এবং  মারধর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

এদিকে তোপের মুখে রয়েছেন আরও কয়েকজন কর্মকর্তা বলে সূত্র জানিয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট