1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট

সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের ২দিনের রিমান্ড মঞ্জুর!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি -:
সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রশীদুজ্জামানকে আদালতে তুলে দুটি পৃথক মামলার তদন্ত কর্মকর্তা ৭দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম পুলিশ হেফাজতে রেখে ২মামলায় একই সাথে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের জি আর ১২৬/২৪ ইং মামলার আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন বলেন, আমরা আসামী রশীদুজ্জামানের সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি।বিজ্ঞ বিচারক আমাদের যুক্তি-তর্ক শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।আমরা বিশ্বাস করি ২দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।

বাদীপক্ষের জি আর ১১৭/২৪ ইং মামলার আইনজীবী অ্যাডভোকেট একরামুনল হক বিশ্বাস বলেন, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করে আহত করেন সাবেক এমপি রশীদুজ্জামানের নির্দেশে।সেকারনে তার সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি।বিজ্ঞ বিচারক আমাদের যুক্তি-তর্ক সন্তষ্ট হয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।আমরা বিশ্বাস করি পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত মন্ডল বলেন, আমরা আমার মক্কেল সাবেক এমপি রশীদুজ্জামান শারীরিক অসুস্থতা বিষয়টি আদালতে উপস্থাপন করেছি।রাজনৈতিক ভাবে হেয় করতে তাকে আসামী করা হয়েছে।আদালত সাত দিনের পরিবর্তে থানা হেফাজতে রেখে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বিরুদ্ধে মামলাটি করেন পৌরসভার সরল(৫নং ওয়ার্ড) গ্রামের বৈশম্য বিরোধী ছাত্র আনন্দোলনের নেত্রী ঈশিতা এনাম ঝতু।যার নাম্বার জি আর ১১৭/২৪ ইং।মামলায় সাবেক দুই সংসদসহ ৯১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৯০ থেকে ৩০০জনের নামে মামলা হয়।

অপর মামলাটি করেন উপজেলার চাঁদখালী গ্রামের রুবেল সরদার নামে ছাত্রদলের কর্মী।মামলার বিবারনে তিনি ২০২০ সালের ৯ অক্টোবরর পাইকগাছা বাসস্টান্ড জিরো পয়েন্টে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল নেতা-কর্মীদের মিছিলে হামলা ও ভাংচুর করে।এ মামলায় ৭৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের নামে মামলা করে।

অপরদিকে কয়রা উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ও কয়রা ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামকে বুধবার ঢাকা বিমানবন্দর থেকে পুলিশ গ্রেপ্তার করে।বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয় বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট