বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে কারাদণ্ড ও জরিমানা প্রদান! 

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দীন || কোম্পানীগঞ্জ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ ||

সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজ ২৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট,কাস্টমস ঘাট, কলাবাড়ী ঘাট ও ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭টি মামলায় ৩ জনকে ৩দিনের এবং ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে চলাকালীন সময়ে ৫৬টি বাকি নৌকা ও ১১টি ইঞ্জিন চালিত বড় নৌকা ধ্বংস করা হয়। এঘটনায় ট্রাকে করে বালু পরিবহনের জন্য সাময়িকভাবে নির্মিত একটি ঘাটের যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয় এবং পরিবেশ সংরক্ষণ আইনে ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট ফরহাদ আহমেদ এই অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় ৬৭টি ছোট-বড় নৌকা ধ্বংস ও ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews