1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত। 

খাগড়াছড়ির পানছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

মোঃ হেলাল উদ্দিনঃ(পানছড়ি )প্রতিনিধিঃ পার্বত্য খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা খাগড়াছড়ি সদর জোন এর আওতাধীন পানছড়ি সাবজোনের তত্ত্বাবধানে পানছড়ি উপজেলার শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় চারশতাধিক (পাহাড়ী-৪০০) স্থানীয় লোকজনের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা দিচ্ছে খাগড়াছড়ি জোন এছাড়াও শারীরিক প্রতিবন্ধী রোগীদের জন্য হুইল চেয়ার, ক্রাচ ওয়াকিং স্টিক, হ্যান্ড ওয়াকিং স্টিং এবং গরিব ও অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি, জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন। এছাড়াও উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি, অধিনায়ক, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন, সাব জোন কমান্ডার, পানছড়ি সাব জোন। এছাড়াও চিকিৎসা প্রদানের জন্য মেডিকেল অফিসার হিসেবে, বিএসএস নয়া-ক্যাপ্টেন শামিন তাহজিব, বিএসএস নয়া-ক্যাপ্টেন লাবনী জামান, এমডিএস, খাগড়াছড়ি, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, আরএমও, খাগড়াছড়ি জোন এবং ডাঃ বিদর্শী চাকমা, এমবিবিএস, মেডিকেল অফিসার, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত ছিলেন। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্নের জন্য খাগড়াছড়ি জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

মেডিকেল ক্যাম্পেইন এর ব্যাপারে খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি জানান চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট