1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত। 

রামপালে নবপল্লব প্রকল্পের অবহিকরণ কর্মশালা অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে নবপল্লব প্রকল্পের এক অবহিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিকরণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। এ সময বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম, এ সবুর রানা, নবপল্লবের টেকনিকাল এডভাইজার মোজাম্মেল হক (ডিএসকে), কেয়ার’র রিজিওনাল ম্যানেজার লুৎফা পারভীন, মনিটরিং কর্মকর্তা মাসুদ করিম (ডিএসকে), অরুন গাঙ্গুলী, ফিল্ড ম্যানেজার নুসরাত জাহান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও এনজিও’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। নবপল্লব সুন্দরবনের পরিবেশগত সংকটাপন্ন এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ও জলবায়ু অভিঘাত মোকাবেলার সক্ষমতার বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে জীবাশ্ম জালানির ব্যবহারে নিরুউৎসাহিত করা এবং নবায়নযোগ্য জালানির ব্যবহার বৃদ্ধি করা, স্যানিটেশন, সুপেয় পানি, পরিবেশ প্রতিবেশ রক্ষায় খাল খননসহ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হবে বলে কর্মশালায় অবহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট