1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত। 

গোপালগঞ্জে সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী–র‍্যাব!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্ট!

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জমি দখল নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।

এতে অর্ধ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রায় ৫ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর ২৪) ইং সকাল ৯টায় দুই ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুপুর ২টা পর্যন্ত চলে সংঘর্ষ।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালালেও উভয় পক্ষ তাদের সংঘর্ষ চালিয়ে যায়।

পরে সেনাবাহিনী ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর হাসপাতাল, মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহারাজপুর ইউনিয়ন পরিষদের জমি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট