বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

লালমনিরহাটে শ্রমিকদের গ্রুপিং সংঘর্ষ আহত- ১০

  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাটে শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুই সাংবাদিক ও এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

আজ রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের দুটি গ্রুপই নিজেদের বিএনপির শ্রমিক দলের নেতা কর্মী বলে দাবী করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পুরনো রেজিস্ট্রেশন নম্বর (২৪৯৩) বহাল রাখার দাবিতে শ্রমিক নেতা বাবলুর নেতৃত্বে একটি পক্ষ মিছিল নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। অপরদিকে, একই সংগঠনের অন্য পক্ষ নতুন রেজিস্ট্রেশন নিয়ে সমাবেশ করছিল। দুই পক্ষেই বাসটার্মিনাল নিজেদের দখলে নেয়ার চেষ্টা করে। যখন বাবলুর নেতৃত্বে মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছায়, তখন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রথমে হাতাহাতি এবং পরে সংঘর্ষে রুপ নেয়। শুরু হয়ে যায় ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ উভয় শ্রমিক সংগঠনের উপর মৃদু লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এক পর্যায়ে পুলিশ টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয় এবং নিরাপদ আশ্রয়ে চলে যায়। এতে এক পুলিশ সদস্য, দুই সংবাদকর্মীসহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। ঘটনার পর পরে রিজার্ভ পুলিশ এসে উভয়কে ছত্র ভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, সংঘর্ষের পর পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে ও পরিবেশ শান্ত রয়েছে। জানমালের নিরাপত্তা ও হেফাজতে পুলিশ যেকোন পরিস্থিতিতে কঠোর হতে বাধ্য হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews