1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত। 

পানছড়ি-খাগড়াছড়ি সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মোঃ হেলাল উদ্দিন( পানছড়ি )খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ি-পানছড়ি সড়ক পূনঃ নির্মাণ বা মানসম্মত সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পানছড়ি বাজার উন্নয়ন কমিটির যুগ্ন-সম্পাদক মোঃ আল-আমিন সোহাম এর সভাপতিত্বে ও মোঃ মোফাজ্জল হোসাইন এর সঞ্চালিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন খাগড়াছড়ি কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু, অর্থ সম্পাদক রিপন সরকার, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক ইউসুফ আদনান, শিক্ষক আশিকুর রহমান, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পানছড়ি কমিটির সভাপতি মনির হোসেন, রুমেল মারমা প্রমূখ।

এসময় বক্তাগন বলেন, খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি খাগড়াছড়ি জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কটি ব্যবহার করে খাগড়াছড়ি সদরের ২টি ইউনিয়নবাসী, পানছড়ি উপজেলার ৫ ইউনিয়নবাসী ও মাটিরাঙ্গা উপজেলার ৩টি ইউনিয়নবাসীসহ প্রায় ৩ লক্ষাধিক জনগণ জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করে। ইউনিয়নসমূহ ও উপজেলাটি পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এসব এলাকায় যথাযথ শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই হাজার হাজার মানুষকে জেলা সদরে আসতে হয়। শিক্ষার্থীরা প্রতিদিনের যাতায়াতে এ সড়কের বেহাল অবস্থার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। জরুরী রোগী পরিবহনের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। গর্ভবর্তী মায়েদের চিকিৎসা ও যাতায়াতে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হচ্ছে যা বলার অপেক্ষা রাখে না।

বক্তাগন আরও বলেন, রাস্তাটি এমন ভঙ্গুর দশা যে, ২৫ কিঃ মিঃ পার হতে প্রতিনিয়তই ব্যাথা নাশক ঔষধ সেবন করতে হয়। তাছাড়া এহেন রাস্তার কারনে এতদ অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য ও বনজপণ্য বাজারজাত করনের ব্যাপক অসুবিধার কারনে কৃষকরা সীমাহীন আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তাছাড়া প্রতিনিয়তই এ সড়কে দূর্ঘটনা ঘটছে। দীর্ঘ সময়েও এই সড়কের সংস্কার বা পূনঃনির্মাণ না হওয়াকে অত্র এলাকার প্রায় ৩ লক্ষ জনসাধারণ, তাদের প্রতি প্রশাসন ও সরকারের অবহেলা বা অবমূল্যায়ন হিসেবে বিবেচনা করছে এবং এই বিষয়কে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ ও জনরোষের সৃষ্টি হচ্ছে। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে অতিদ্রুত পূনঃনির্মাণ বা মানসম্মত সংস্কারের ব্যবস্থা করলে জনগণের অসন্তোষ কমতে পারে।

বক্তাগন বলেন, অতীত সময়ে আমরা ৩ লক্ষাধিক জনসাধারণ উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের স্বীকার হলেও আপনার নিকট যথাযথ পদক্ষেপ গ্রহণে রাস্তাটির মানসম্মত মেরামত করার মাধ্যমে মূল্যায়ন প্রত্যাশা করছি। আমাদের প্রানের দাবী রাস্তাটি সংস্কারের বিষয়ে দ্রুত সাড়া প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জন সাধারণের জনরোষ লাগবে সংশ্লিষ্ট কতৃপক্ষসহ জেলা প্রশাসকের সদয় ভূমিকা আশা করছি।

মানববন্ধন শেষে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক পূনঃনির্মাণ বা দ্রুত মানসম্মত সংস্কারের দাবীতে পানছড়ি উপজেলা সর্বসাধারনের পক্ষে আল আমিন, আবুল কাসেম, মোঃ আশিকুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট