1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি

১২ জেলায় নতুন পুলিশ সুপার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন – (সুত্র ডিএমপি)

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার, গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আবু সায়েম প্রধানকে চট্টগ্রাম, পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহ, পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুর, পিবিআইয়ের মো. শরিফ উদ্দিনকে বরিশাল এবং এসবি ঢাকার পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুর, অ্যান্টিটেররিজম ইউনিটের (এটি ইউ) মোছা. ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরের নিশাত এ্যাঞ্জেলাকে গাইবান্ধা, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদাকে হবিগঞ্জ, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাহ্মণবাড়িয়া এবং এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট