1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক

পানছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

মোঃ হেলাল উদ্দিন (পানছড়ি ) খাগড়াছড়ি প্রতিনিধিঃ বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি জেলার পানছড়িতে শুভ উদ্বোধন হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্ট। উপজেলার ষোলটি দল নিয়ে এই টুর্ণামেন্টের আয়োজন করেছে পানছড়ি ফুটবল এসোসিয়েশন।
মঙ্গলবার ১৭ই ডিসেম্বর বেলা দুইটা থেকেই খেলা উপভোগে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। এ সময় চমৎকার ডিসপ্লে পরিবেশন করে পানছড়ি অর্নিবান শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীরা।

বেলা আড়াইটায় বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলার অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট হাসান মারুফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, পানছড়ি থানার ওসি মো: জসীম উদ্দিন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পানছড়ি ফুটবল এসোসিয়েশনের আহবায়ক শাহেদুল ইসলাম সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো: তোফাজ্জল হোসেন।

দর্শক ভরা মাঠে উদ্বোধনী খেলায় মাঠে নামে ফাতেমানগর একাদশ বনাম বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হলেও ট্রাইব্রেকারে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি জয়লাভ করে।

খেলাটি পরিচলনা করেন ক্যপ্রুচাই মারমা। সহকারী হিসেবে ছিলেন শুভাশীষ চাকমা ও কাউছার আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট