বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

উজিরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান পরিচালিত! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-

উজিরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের পক্ষ থেকে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। এসময় ৬ টি প্রতিষ্ঠানকে ১৫০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার উজিরপুর উপজেলা পরিষদ মার্কেট এবং উজিরপুর বন্দরে এ অভিযান পরিচালিত হয়েছে। এসময় নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পঁচা বাসি খাবার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করা সহ বিভিন্ন অপরাধে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নূরুল আলম বখতিয়ার এবং ক্যাব বরিশালের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন এপিবিএন বরিশালের চৌকস সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews