1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে বিজিবির অভিযানে ৪০ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন বিশেষ প্রতিনিধি।।

বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা কারায় সীমান্তে বিজিবির কঠোর নজরদারী ও টহল তৎপর রয়েছে। এরই প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ কুলাঘাট বিশেষ ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল ভর্তি এস এ পরিবহন এর একটি কার্গো ট্রাক কুড়িগ্রাম হতে লালমনিরহাট হয়ে ঢাকায় গমন করবে। উক্ত তথ্যের ভিত্তিতে কুলাঘাট বিশেষ ক্যাম্প হতে একটি বিশেষ টহলদল উক্ত কার্গো ট্রাকটি বড়বাড়ী নামক স্থান হতে আটক করে। পরবর্তীতে উক্ত কার্গো ট্রাক তল্লাশী করে ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রীপিচ, প্যান্ট পিস ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উক্ত ভারতীয় অবৈধ মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। এ ব্যাপারে সীমান্ত এলাকা হতে এ ধরণের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল এস এ পরিবহন এর মাধ্যমে চোরাকারবারীরা চোরাচালান না করতে পারে সে ব্যাপারে এস এ পরিবহন কুড়িগ্রাম অফিসকে জানানো হয়েছে। উল্লেখ্য, এস এ পরিবহনের রংপুর বিভাগীয় অফিস হতে আগত কর্মকর্তাদের অনুরোধে শুধুমাত্র অবৈধ পন্যসমূহ আটক করে কার্গো ট্রাকটি চালক, হেল্পার ও এস এ পরিবহনের কর্মকর্তাদের মুচলেকা নিয়ে এস এ পরিবহন কর্মকর্তাদের জিম্বায় দিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে সকল ধরণের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট