1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত। নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন। জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও।

নরসিংদীতে অবৈধ মবিল কারখানা সন্ধান, মালিক গ্রেপ্তার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর,শিবপুর কামাল গাও কান্দাপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার শিবপুর থানার কর্তব্যরত এন এস আই কর্মকর্তা এর তথ্যের ভিত্তিতে নরসিংদীর শিবপুরে এন এস আই ও ডিবি পুলিশ এর যৌথ অভিযান পরিচালনা করে ভারতীয় ভেজাল বাজাজ মবিল প্রস্তুতকারী কারখানা জব্দ করেন এবং প্রশাসন কারখানার মালিক জিয়াবুল রহমান কে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা যায় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত দশটা থেকে অভিযান পরিচালনা শুরু করেন এন এস আই ও ডিবি পুলিশ যৌথ ভাবে এবং রাত সাড়ে বারটার দিকে কারখানা জব্দ করে কারখানার মালিক জিয়াবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায়, এই অবৈধ ভারতীয় মবিল বাজাজ কারখানার মালিক জিয়াবুর রহমান (৩৮) , চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালামিয়া পাড়া গ্রামের মৃত কবির আহমেদের ছেলে। নরসিংদীর,শিবপুরের কামারগাঁও কান্দাপাড়া এলাকার মোরগ ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে প্রায় ০২ বছর যাবৎ অবৈধ মবিল তৈরির কারখানায় ভেজাল মবিল তৈরি করে ব্যবসা করে আসছে।আরো জানা যায়, সে নরসিংদীর আশেপাশের বিভিন্ন জায়গায় অবৈধ নকল ভারতীয় বাজাজ মবিলের ডিলারও কর্মচারী নিয়োগ দিয়েছে। দুটি রুম ভাড়া নিয়ে সে এই অবৈধ কারখানা পরিচালনা করে আসছিল। অভিযান পরিচালনার সময় তার মবিল প্রস্তুত করার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। উদ্ধারকৃত মবিলের মালামাল ও প্রস্তুতকৃত মেশিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। মবিলে লাল রং মিশিয়ে সেটাকে কালার করে বাজার জাত করতো এই অবৈধ বাজাজ কারখানার মবিল মালিক। এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী ও সচেতন মহল ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট