1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি।

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২গ্রুপের সংঘর্ষ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্ট!

পাবনার বেড়া উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত র‍্যালি থেকে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

আজ বুধবার সকালে বেড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বেড়া পৌর ছাত্রদল র‍্যালি বের করে। র‍্যালিটি বেড়া বাজার অতিক্রম করার সময় পেছন থেকে আকস্মিক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ছাত্রদল, যুবদলকর্মীসহ ২০ থেকে ২৫ জন আহত হয়।

আহতদের মধ্যে গুরুতর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, ছাত্রদল এ সংঘর্ষের ঘটনাকে দলীয় ঘটনা নয় বলে দাবি করেছে।

জানতে চাইলে বেড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিক হোসেন বলেন, ‘দুই গ্রামের ছেলেদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

পরে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পরে। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’
ওসি মো. অলিউর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট