1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি

সিলেট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ব্রোমিং স্টার (৩২) ও  লোকাস (৫৫) নামের দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার আনুমানিক রাত এগারোটায় সিলেট সীমান্তের ১২৬০/৪ পিলারের পাশ দিয়ে দমদমা নামাক এলাকায় দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রোমিং স্টার ও সীমান্তের ১২৩৬/৪ কলাউরা নামক স্থানে লোকাস (৫৫)-কে  বিজিবির পৃথক দুটি টহল আটক করে।

বুধবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দমদমা নামক স্থানে ভারতীয় নাগরিক ব্রোমিং স্টার (৩২) এবং একই দিন সীমান্ত পিলার ১২৩৬ হতে বাংলাদেশের অভ্যন্তরে কলাউরা নামক স্থানে লোকাসকে (৫৫) আটক করে বিজিবি জোয়ানরা। বর্তমানে এই দুই ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে অবৈধ অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত অপরাধীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট