বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন হবিগঞ্জের আজমিরীগঞ্জে সন্তানের হাতে পিতা খুন ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। শিবপুর পুটিয়া ইউনিয়নে ১০ হাজার ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেছি সচিব আলতাফ হোসেন। চুনারুঘাট থানার এএসআই অতনু বনিক ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল। গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত” নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা  মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ। নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত: গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
Title :

রাজধানীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

মীর দুলাল – ডিএমপি নিউজ!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮৬০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফকার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- আব্দুল কাদের (৩৪)।

রবিবার (৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৪: ৩০টায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ও লালবাগ জোনাল টিম।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয় ও একটি প্রাইভেটকারের পিছনের ডালায় মধ্যে থেকে চারটি বস্তায় রক্ষিত অবস্থায় মোট ৮৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ২০ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল কাদের আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews